সাই-এর কাছে হেরে বিদায় ত্রিপুরার

Date:

Share post:

সেমিফাইনাল থেকে ছিটকে গেলো ত্রিপুরা জুনিয়র ফুটবল দল। ডাঃ বি সি রায় ট্রফির আসরে মঙ্গলবার অল ইন্ডিয়া সাই-এর কাছে বিধ্বস্ত হয় ত্রিপুরা। ছত্তিশগড়ের নারায়নপুরে হয় আসরে। রামকৃষ্ণ মিশন মাঠে খেলতেই পারেনি রাজ্যের ফুটবলাররা। গ্রুপ লিগে যে আক্রমাত্তক মনোভাব লক্ষ্য করা গিয়েছিলো এম্যাচে এর ছিটেফোঁটাও ছিল না। অনেকটা অনায়াসেই ৭-১ গোলের বড় ব্যবধানে ত্রিপুরাকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় অল ইন্ডিয়া সাই দল। রাজ্যের একমাত্র গোলটি করে খোমেন্দ্র রিয়াং। খেলা শেষে ছত্তিশগড় থেকে ত্রিপুরার ম্যানেজার সুনীল ভৌমিক টেলিফোনে বলেন, “ছেলেরা খেলতেই পারেনি। দেশের জুনিয়র স্তরের সেরা ফুটবলারদের নিয়ে গড়া ছিলো সাই দল। ফলে অনেকটা এগিয়েই মাঠে নেমেছিলো প্রতিপক্ষ দল। আশা ছিল জোড় লড়াই ছুড়ে দেবে। হলো না। আজ রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হবে ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...