তেলিয়ামুড়ায় বিধান দেববর্মার আক্রমনাত্মক বোলিংয়ে জয় পেলো ফিলন ট্রফি ক্লাব। ৫০ রানে হারালো মাস্টার পাড়া প্লে সেন্টারকে। সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে মঙ্গলবার ফিলন ট্রফি ক্লাবের বিধান ৬ উইকেট তুলে চমক দেন। ব্যাট করার সুযোগ পেয়ে ফিলন ট্রফি ক্লাব ১৪৮ রান করে। শুভ্রজিৎ পাল ৫৬ বল-এ ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, রেমিত ২৩ বল-এ ২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং পলাশ দেববর্মা ৫৩ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। অতিরিক্ত পায় ১৯ রান। মাস্টার পাড়া রাহুল দাস ৪৩ রানে ৫টি , সুব্রত গোপ ১৯ রানে এবং নবজিৎ দেবনাথ ২৭ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে বিধান দেবনাথের বোলিংয়ের সামনে মাস্টার পাড়া মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়। অভিষেক রায় ২৪ বল-এ ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, নির্মল রুদ্রপাল ১১ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ফিলন ট্রফি ক্লাবের বিধান দেবনাথ ২৫ রানে ৬টি উইকেট পান।


