আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি- ২০ এর সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দলের নেতৃত্বে রয়েছেন শ্রেয়াস আয়ার। সহ অধিনায়ক এর দায়িত্ব পালন করবেন তিলক ভার্মা। যদিও এমন চারজন ক্রিকেটার কে রাখা হয়েছে যাদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারা চূড়ান্ত দলে থাকবেন। এই চারজন ক্রিকেটার হলেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা এবং জসপ্রীত বুমরা। বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন ক্রিকেটারের চোট আঘাত নিয়ে কোনরকম ঝুঁকি নেওয়া হবে না। বুমরা ছাড়াও আফগানিস্তানের বিরুদ্ধে এই শার্ট ফরমেটের সিরিজে ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে। দলে অন্তর্ভুক্তি ঘটিয়েছেন বরুণ চক্রবর্তী। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ এর সিরিজে দলে ছিলেন না সঞ্জু এবং বরুণ। না থাকায় বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। চোটের কারণে খেলানো হয়নি বরুন চক্রবর্তীকে। একই অবস্থায় ছিল বুমরা ও। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হলেও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি জাতীয় দল নির্বাচক কমিটি। এশিয়ান গেমসে যে দল পাঠানোর কথা রয়েছে, মূলত সেই দলকেই খেলানো হবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর টি-২০ এর সিরিজের তিনটি ম্যাচে খেলবে ভারত।
ভারতের ঘোষিত দলটি এরকম : শ্রেয়াস আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ রেড্ডি, অক্ষর প্যটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।


