দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল

Date:

Share post:

মধ্যাঞ্চলকে চার উইকেটে হারিয়ে দিয়ে দলিপ ট্রফির ফাইনালে গেল পূর্বাঞ্চল। উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে পূর্বাঞ্চল ফাইনালে খেলবে চেন্নাইয়ে। ফাইনাল ম্যাচটি শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চলের প্রথম সেমি ফাইনাল এর লড়াইয়ে প্রথম ইনিংস টাই হওয়ার পর মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫৮ রানে। ১৫৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পূর্বাঞ্চল ৬ উইকেট হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন পূরণ করে নেয়। ম্যাচের তৃতীয় দিনে মধ্যাঞ্চল ইনিংস শুরু করে ৩ উইকেটে ৪৭ রান থেকে। কিন্তু পূর্বাঞ্চলের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে রীতিমতো হামাগুড়ি দিয়ে বসে মধ্যাঞ্চলের তারকা সমৃদ্ধ ব্যাটসম্যানরা। অমন মাখারে ৪১, আরশাদ খান ২৫, হর্ষ দুবে ২৪, রিংকু সিং ২০ এবং আকাশ পান্ডে ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। পূর্বাঞ্চলের মুকেশ কুমার ৪ টি এবং মহম্মদ সামি ৩ টি উইকেট নেন। ১ টি করে উইকেট নেন ত্রিপুরার অভিজিৎ সরকার এবং অনুকূল রায় ও মহম্মদ খুরেশি। জবাবে ১৫৯ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে খেলতে নেমে পূর্বাঞ্চল ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায়। ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী ৪৩ বলে ২ টি ছয় ও ৩ টি চারের সাহায্যে ৪০ রান করেন। দলনেতা ঈশান কিষানের যোগদান ৪১ বলে ১ টি ছয় ও ৪ টি চার সহ ৩৯ রান। এছাড়া অভিমুন্য ঈশ্বরন ২৪ এবং কুমার কুষাগরা ২২ রান করেন। মধ্যাঞ্চলের পক্ষে হর্ষ দুবে ৫৩ রানে নেন ৪ টি উইকেট।
দ্বিতীয় সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৩১২ রানে থামার পর উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান করে। এর ফলে উত্তরাঞ্চল ১৩৯ রানে এগিয়ে যায়। সরাসরি জয় ছিনিয়ে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই চতুর্থ দিনে ঝাপাবে দক্ষিণাঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...