লংতরাই ভ্যালিতে জয়ের হ্যাটট্রিক করলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। টানা তিন ম্যাচে জয়লাভ করে রয়েছে গ্রুপের শীর্ষে। মঙ্গলবার ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুল ১০ উইকেটে হারায় বিনন্দা দেববর্মা পাড়া স্কুলকে। আন্ত: স্কুল ক্রিকেটে ঘাগড়াছড়া স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে বিনন্দা দেববর্মা পাড়া স্কুল মাত্র ৩৫ রান করে। ব্যাঞ্জিল ত্রিপুরা ১৩ রান করে। জবাবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। অর্ঘ্যদীপ চৌধুরী ১০ বল-এ চারটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৬ রান করে।


