একেবারে বাজিমাৎ! তাই ইঞ্জুরি টাইমে। ম্যাচে লড়াই শেষ। বাকি ছিল মিনিট খানেক। প্রতিআক্রমনে উঠে ফরোয়ার্ড। বক্সে ঢুকে থৈ সিং আলতো করে বল ভাসান গোলমুখে। লাফিয়ে উঠে হেড করেন জাবেদ ডার্লং। বল দ্বিতীয় পোস্টে ধাক্কা দিয়ে জালে জড়ায়। কিস্তি মাত।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ঘরোয়া চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরোয়ার্ড তিনটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নেয়। হতাশা নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার নৈশালোকে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে দাপট ছিল ফরোয়ার্ডের। বল প্লেয়ার অরুণ সিং সহ আক্রমনের আরও একাধিক ফুটবলার গোলের সুযোগ তৈরি করেও জল নাড়াতে পারেন নি।
বিরতির পর অবশ্য ব্লাড খেলায় ফেরে। একের পর আক্রমণ থেকে গোল করার মতো সুযোগও টয় হয়। কিন্তু সেই সুযোগ গুলো নষ্ট হয়। পারভেজ ভূঁইয়ার দুটি হেড প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দেন। এর খেসারত দিয়ে শূন্য হাতে ঘরে ফেরে।
ম্যাচে ব্লাডের মাঝমাঠ সেভাবে খেলাটা ধরতেই পারে নি। ফলে নিয়ন্ত্রণ ছিল কম। অপরদিকে, ফরোয়ার্ড গতির ফুটবল খেলে সফল হয়। এই গতি ধরে রাখতে পারলে সুপার ফোরে উঠা তাদের সময়ের অপেক্ষা মাত্র বলা যায়।


