সহজ জয় দিয়ে আসর শুরু সদরের

Date:

Share post:

মেয়েদের সিনিয়র ক্রিকেটে সহজ জয় দিয়ে আসর শুরু করলো শক্তিশালী সদর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সদর ১০ উইকেটে হারায় সোনামুড়াকে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় খেলা। ওভার কমিয়ে আনা হয় ২০-তে। ব্যাট করতে নেমে সদরের বোলারদের আক্রমণের মুখে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় সোনামুড়া। পায়েল নম: ১৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সদরের প্রিয়াংকা সাহা ৬ রানে ও অন্নপূর্ণা দাস ৮ রানে ৩টি করে এবং আম্বেশা দাস ২ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে সদর ২২ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। নিকিতা দেবনাথ ১২ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রানে এবং মৌচৈতি দেবনাথ ১০ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...