সদর আন্ত: স্কুল ক্রিকেটের লড়াই থেকে ছিটকে গেল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। ৭ দলের আসরে পঞ্চম স্থান পেয়ে মরশুম শেষ করলো ভবনস। অপরদিকে দ্বিতীয় স্থান দখল করে সেমিফাইনালে পৌঁছলো বড়দোয়ালী স্কুল। মোহনপুরের তালতলা স্কুল মাঠে বৃহস্পতিবার বড়দোয়ালি স্কুল ৪৮ রানে হারায় ভবনসকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে বড়দোয়ালি স্কুল ১৫১ রান করে ৪ উইকেট হারিয়ে। সায়ন্তিকা নমঃ ৬৩ বল-এ ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৩ এবং মৃত্তিকা চৌধুরী ১৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ২২ রান। এর পরই বৃষ্টি নামলে ভবনসের সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ১০ ওভারে ৭৭ রান। ওই রানকে তারা করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮ রান করতে সক্ষম হয়। উক্তি দাস ১২ রান করে। বড়দোয়ালীর অনুভা পাল ৮ রানের ৪টি উইকেট পায়।


