রোহিতের অবসর নেওয়ার কোনো সম্ভাবনা নেই

Date:

Share post:

মহা তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার এই মুহূর্তে অবসর নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আরো কিছুদিন তিনি একদিনের ক্রিকেটের লড়াইয়ে খেলবেন। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠকে স্পষ্টভাবেই একথা জানিয়ে দিলেন বোর্ড সচিব দেবজিত শইকিয়া। ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে বিশেষ বৈঠকে। এই বৈঠকে বোর্ডের সচিব দেবজিত শইকিয়া সহ উপস্থিত ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সেন্টার অব এক্সিলেন্স এর প্রধান ভিভিএস লক্ষণ। বিশেষ করে মহা তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে বোর্ডের কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। একদিনের ক্রিকেটে রোহিত শর্মা খেলা চালিয়ে যাক এটা সকলেই চান। এখনই তার অবসরের পক্ষে মত নেই তাদের। বৈঠকের পর বোর্ডের সচিব দেবজিত সইকিয়া জানান রোহিত প্রীতি ম্যাচেই ভালো খেলে চলেছেন। আগের ম্যাচেও ১৩০-১৪০ রান করেছেন। বোর্ড সচিব বৈঠকে বাকিদের প্রশ্ন করেন, রোহিত থেকে আর কি চান তারা? যেহেতু রোহিত ভালো খেলে চলেছেন, সেখানে কোনো রকম জল্পনার অবকাশ থাকে না। কোনো রকম জল্পনা ইন্ধন না যোগানোর জন্য সকলের প্রতি আবেদন করেন বোর্ড সচিব দেবজিত শইকিয়া। বোর্ড সচিবের এরকম স্পষ্ট কথার পর রোহিতের জায়গা নিয়ে আর কোনো রকম সমস্যা নেই। এদিন বিকেলের বৈঠকে শুভমান গিল, শ্রেয়াস আয়ার, গৌতম গম্ভীর এবং ভিভিএস লক্ষণ যোগ দেন। বোর্ডের সচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মিঠুন মনহাস। নির্বাচক প্রধান অজিত আগরকরের এই বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি শহরে ছিলেন না। এমন জায়গায় ছিলেন যেখানে ইন্টারনেট ও ছিল না। ফলে অনলাইনেও যোগ দিতে পারেননি তিনি। এই বিষয়টা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন বোর্ড সচিব দেবজিত শইকিয়া। তিনি জানিয়েছেন এই বৈঠক দ্রুত ডাকা হয়েছে। ক্রিকেটারদের চোট আঘাত সংক্রান্ত সমস্যা নিয়ে নির্বাচক এবং সেন্টার অফ এক্সিলেন্স এর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই বিষয়টা অবশ্য খারিজ করে দিয়েছেন বোর্ড সচিব দেবজিত সইকিয়া। তিনি জানিয়েছেন বোর্ডের সব কটি বিভাগ ভালো কাজ করছে। সকলের মধ্যেই সুনির্দিষ্ট যোগাযোগ রয়েছে। পুরুষ এবং মহিলা দলের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তবে ক্রিকেটারদের চোট পাওয়ার পেছনে অতিরিক্ত ম্যাচ খেলাকেই দায়ী করেছেন বোর্ড সচিব দেবজিত সইকিয়া। ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করার ও আশ্বাস দিয়েছেন তিনি। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। বোর্ড সচিব জানান আগামী বছর ক্রিকেট বিশ্বকাপের আসরে নামার আগে ভালো ফল করার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেগুলো ঠিক ঠাক ভাবে কাজে লাগাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...