রীতিমতো অঘটন! রামকৃষ্ণের কাছে হার শিল্ড জয়ী কল্যাণের!

Date:

Share post:

রীতিমতো বড় অঘটন! রামকৃষ্ণ ক্লাবের কাছে হার শিল্ড জয়ী কল্যাণ সমিতির! আর এই ফলাফলে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের লড়াই জমে গেল। বড় বাজেটের তিনটি দলই হারালো পয়েন্ট।
শিল্ড জয়ী পর শক্তি বাড়িয়ে লিগের প্রথম লড়াইয়ে মাঠে নেমেছিল কল্যাণ। আর নেমেই মুখ থুবড়ে পড়লো। চার থেকে পাঁচ গুণ কম বাজেটের দল রামকৃষ্ণ ক্লাবের কাছে হারলো ১-০ গোলে। ২১ মিনিটে গোল হজম করে, ৭০ মিনিটের উপর সময় পেয়েও সমতা ফেরাতে পারে নি!
গোল হজমের পর রামকৃষ্ণের অর্ধেই বল ঘোরাফেরা করে বেশিরভাগ সময়। কিন্তু গোল ছাড়া বাকি সবকিছুই তারা করেছে।
রামকৃষ্ণ গোল পেয়ে যাওয়ায় সেটা ধরে রাখার জন্য আল্ট্রা ডিফেন্স খেলে। সেটাই স্বাভাবিক পরিকল্পনা ছিল কোচ কৌশিক রায়ের। সেদিক থেকে তিনি ও তার দল সফল।
কল্যাণের খেলার ধরনে বৈচিত্র্যের অভাব বারবার ফুটে উঠেছে। ম্যাচে সময় যত গড়ায় গোটা শিবিরে ততই হতাশার ছাপ স্পষ্ট দেখা গেছে। আপ্রাণ চেষ্টা করেও তারা জাল নাড়াতে পারে নি। যার খেসারত দিতে হয় পুরো পয়েন্ট হারিয়ে।
ম্যাচের একমাত্র গোলটি হয় ২১ মিনিটে জটলা থেকে। ১৯ নম্বরের প্রচেষ্টা ক্রস বারে লেগে ফিরে এলে জটলায় দাঁড়ানো লাল ভেঙ্গা ডার্লং আলতো ছোঁয়ায় জাল নাড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...