বেঙ্গালুরুতে সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব ১৫ বছরের ফুটবলের ছেলেদের আসরে প্রথম ম্যাচে জয় পেলো ত্রিপুরা। রাজ্যের হয়ে পানিসাগর স্পোর্টস স্কুল জাতীয় এই আসরে অংশ নেয়। এয়ারফোর্স মাঠে স্পোর্টস স্কুল ৪-০ গোলে হারায় জম্মু কাশ্মীরকে। দলের পক্ষে সংফাইহা রিয়াং দুটি, ওয়াসন রিয়াং ও চণ্ডীরাম রিয়াং একটি করে গোল করে। প্রথমার্ধে স্পোর্টস স্কুল ৩-০ গোলে এগিয়ে ছিল। আজ রাজ্যদল খেলবে দিল্লির বিরুদ্ধে।


