এশিয়ান গেমসে ভারত পূর্ণ শক্তির টি-২০ দল পাঠাচ্ছে

Date:

Share post:

আসন্ন এশিয়ান গেমসের লড়াইয়ে ভারত পূর্ণ শক্তির টি-২০ দল পাঠাচ্ছে। তবে এই দলের সঙ্গে ভারতের কোচ হিসেবে যাবেন না গৌতম গম্ভীর। বৃহস্পতিবার বৈঠকের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড জানিয়ে দিয়েছে এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যাবেন ভিভিএস লক্ষণ। এদিন ক্রীড়া মন্ত্রকের তরফেও লক্ষণের নাম চূড়ান্ত করা হয়েছে। এশিয়ান গেমসের সময়ে ভারতের একদিনের ক্রিকেট সিরিজ চলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই সিরিজ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এশিয়ান গেমসে ক্রিকেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। ফলে গৌতম গম্ভীরের পক্ষে দুই জায়গায় একসঙ্গে কোচিং করানো কোনভাবেই সম্ভব নয়। এই কারণেই এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে পাঠানো হচ্ছে লক্ষণকে। লক্ষণের সঙ্গে থাকবেন সুনীল জোশী, ঋষিকেশ কানিতকার এবং শুভদীপ ঘোষ। টিম লিডার হিসেবে যাচ্ছেন মাহরুফ ফজনদার। ভারতের মহিলা দলের কোচ হিসেবে অমল মজুমদার এবং আবিষ্কার সালভি যাচ্ছেন। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিলক ভার্মা। ভারতীয় ক্রিকেট দলে বৈভব সূর্যবংশীর মত বিস্ময় ব্যাটসম্যান ও রয়েছেন। সঙ্গে রয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। তবে লক্ষণ অবশ্য এই প্রথম নন, এর আগেও এশিয়ান গেমসে ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনে সেই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছিল ভারত। এছাড়া একাধিক টি-২০ এর সিরিজে তিনি ভারতের কোচ হিসেবে কাজ করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজও রয়েছে। এ নিয়ে চতুর্থ বার এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজিত হচ্ছে প্রথম দুবার ভারত অংশগ্রহণ করেনি। এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলংকা বাছাই দল হিসেবে খেলবে। বাকি দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখান থেকে তারা কোয়ার্টার ফাইনালে বাছাই করা দলগুলোর বিরুদ্ধে খেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...