আগামী ২২-২৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংককে ৫৮তম এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতের একমাত্র আন্তর্জাতিক জাজ হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটন্যাস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস। বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আমন্ত্রণে লোকভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাজ্যপাল আন্তরিকভাবে অভিনন্দন জানান। পাশাপাশি বডিবিল্ডিং ও ফিটনেস সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। এর সাথে ভবিষ্যতে কর্মসূচি সম্পর্কেও অবহিত হন।


