উদয়পুরে তিন দিনব্যাপী রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় দুই বিভাগেই রাজ্যসেরা পশ্চিম জেলা। গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বছরের আসরে ছেলেদের বিভাগে পশ্চিম জেলা ১৯-৯ গোলে ধলাই জেলাকে এবং মেয়েদের বিভাগের পশ্চিম জেলা ১৩-০ গোলে খোয়াই জেলাকে পরাজিত করে রাজ্যসেরা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার এবং কাউন্সিলর রেজাউল হোসেন।


