সহজ জয় পেলো উদয়পুর

Date:

Share post:

মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে সহজ জয় পেলো উদয়পুর। ৬ উইকেটে হারায় সাব্রুমকে। বাইখোড়া স্কুল মাঠে শুক্রবার বল হাতে দাপট দেখিয়েছেন বিজয়ী দলের পূজা দাস। ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম ৬৯ রান করতে সক্ষম হয়। তানিয়া শীল ৫৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং ঋদ্ধি নম: ৩২ বল-এ ১টি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। অতিরিক্ত পায় ৩০ রান। উদয়পুরের দলনেত্রী পূজা দাস ১৫ রানে ৪টি এবং তানিয়া শর্মা ৯ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে উদয়পুর ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার সায়ন্তিকা সূত্রধর ৩৬ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অতিরিক্ত পায় ১৯ রান। সাব্রুমের সঙ্গীতা দেবনাথ ১৯ রানে ২টি উইকেট পান।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...