মাত্র ৭ রানে শেষ কৈলাসহর!

Date:

Share post:

মাত্র ৭ রানে শেষ ইনিংস! ক্রিকেটের নামে একি অবস্থা! মেয়েদের রাজ্যস্তরের ক্রিকেটে একেবারে লজ্জাজনক স্কোর। সর্বনিম্ন রানের নজির গড়লো কৈলাসহর। মোহনপুরের পারমিতা চক্রবর্তী শূন্য রানে ৫টি উইকেট তুলে নেন। মোহনপুর জয়লাভ করে ২৪৭ রানের রেকর্ড ব্যবধানে! উদয়পুরের জামজুরি মাঠে মোহনপুর টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। রূপালী দাস ৮৫ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ৬৫, ভূমিকা নায়েক ৪১ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং কোয়েল সরকার ৯৬ বল-এ ২৬ রান করেন। অতিরিক্ত পায় ৭৬ রান। জবাবে কৈলাসহরের ইনিংস দ্রুত গুটিয়ে যায়। সর্বসাকুল্যে মাত্র ৭ রান করতে সক্ষম হয়। এরমধ্যে অতিরিক্ত ৫ রান! দলের ৯ জন কোনও রান করতে পারেননি! মোহনপুরের পারমিতা শূন্য রানে ৫টি এবং তানিয়া দেব ৩ রানে ৩টি উইকেট দখল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...