ঋষ্যমুখে বীর বিক্রম কিশোর মাণিক্য স্মৃতি প্রাইজমানি ফুটবল আসরে কোয়ার্টার ফাইনালে উঠলো কিল্লা জুনিয়র। ৩-১ গোলে হারালো ওয়াই এফ সি দলকে। শুক্রবার ঋষ্যমুখ স্কুল মাঠে এম্যাচে বিজয়ী দলের সাহিল জমাতিয়া, বিপুল জমাতিয়া এবং চিকন জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন মুকেশ ত্রিপুরা ।


