লিগের সূচী নিয়ে জলঘোলা, ৩ ঘণ্টার বৈঠক নিষ্ফলা!

Date:

Share post:

ঘরোয়া প্রথম ডিভিশন লিগের পরিবর্তিত ক্রীড়াসূচী নিয়ে দীর্ঘ জলঘোলা হলেও সমাধান সূত্র এলো না। ফলে পরিবর্তিত সূচী মেনেই বাকি খেলা হতে চলেছে। এই অবস্থায় এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে শনিবার বড় ম্যাচে ব্লাডমাউথ মাঠে দল নামাবে কিনা বিষয়টির কোন স্পষ্টিকরণ ওই ক্লাব থেকে পাওয়া যায় নি।
শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়ে চলো ও ব্লাডমাউথের বড় ম্যাচটি নৈশালোকে ৬টায় শুরু হওয়ার কথা। পরিবর্তিত সূচী মেনেই এই ম্যাচটি স্থির রয়েছে। এই পরিবর্তিত সূচী নিয়েই আপত্তি জানিয়েছিল ব্লাডমাউথ। প্রথম ডিভিশনের আসরে শুরুতে একটি ম্যাচ খেলে দল তুলে নেয় জুয়েলস এসোসিয়েশন। এর প্রেক্ষিতে সূচিতে পরিবর্তন আনতে গিয়ে ম্যাচগুলির ক্রমতালিয়ায় আমূল পরিবর্তন আনে ফুটবল সংস্থার লিগ কমিটি। এনিয়ে মূল আপত্তি ছিল ব্লাডের। তাদের দাবি ম্যাচের ক্রমতালিকা ঠিক রেখে এগিয়ে না এনে, গোটা সূচীই কেন অদল বদল করা হলো?
প্রথম এক ডিএফএ নিষ্ফলা বৈঠকের পর, শুক্রবার ৩ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয় লিগ কমিটির। এতে ৮টি ক্লাবের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। ছিলেন ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকারও। পরিবর্তিত সূচী ইস্যুতে এটি ক্লাবের মধ্যে সাতটি বর্তমান অবস্থায় খেলতে রাজি হয়। একমাত্র ব্লাড আপত্তি জানায়। লিগ কমিটি নিজের উপর দায়িত্ব না রেখে ক্লাবের ঘরে বন্দুক রেখে বিষয়টাকে ধামাচাপা দেয়। শেষে পরিবর্তিত সূচী মেনেই খেলা করার পথে হাটে।
এই অবস্থায় শনিবারের ম্যাচটি হতে চলেছে। ব্লাড আসবে না, এমন কোন পাকা খবর নেই। বাকিটা মাঠেই স্পস্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...