তেলিয়ামুড়া সিনিয়র ক্রিকেটে ওমকার মল্লিকে দাপুটে বোলিংয়ে জয়ের ধারা অব্যাহত রাখল নিউ স্টার ক্লাব। ৯ উইকেটে হারায় শক্তি সংঘকে। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে টসে জিতে শক্তি সংঘ মাত্র ৪৮ রান করতে সক্ষম হয়। সুব্রত কলই ১১ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। নিউ স্টার ক্লাবের ওমকার মল্লিক ৩ রানে ৬টি এবং ডেনিস সরকার ১৬ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে নিউ স্টার ক্লাব ২১ বল-এ ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আগ্নিক সরকার ১০ বল-এ ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং প্রীতম দেবনাথ ৮ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। টানা দুই ম্যাচে জিতে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে নিউ স্টার।


