দলীপের ফাইনালে ভারতীয় দলের তিন তারকা

Date:

Share post:

বেঙ্গালুরু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে অবশেষে দলীপ ট্রফির ফাইনালে খেলতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তিন তারকা দেবদত্ত পারিক্কল লোকেশ রাহুল এবং মহম্মদ সিরাজ। রবিবার থেকে শুরু হচ্ছে এই ফাইনাল। এই ম্যাচটি শেষ হওয়ার ঠিক পাঁচ দিন পর তাদেরকে যোগ দিতে হবে ভারতীয় ক্রিকেট দলের শিবিরে। দলিপ ট্রফির ফাইনাল শেষ হবে ১০ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ এর ম্যাচ। এতটা দ্রুত ভারতীয় ক্রিকেটারদের নিজেদের বদলে ফেলা খুবই কঠিন। কিন্তু ঈশান কিষান, বৈভব সূর্যবংশী এবং তিলক ভার্মা আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০’র সিরিজে রয়েছেন। দলিপের ফাইনালে নামার আগে শনিবার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল নিজেদের শেষ অনুশীলন সেরে নেয়। পূর্বাঞ্চলের দলনেতা ঈশান কিষান বলেন কোন ফরমেটে খেলছেন সেটা আগে জানতে হবে। টেস্ট ম্যাচ খেলতে খেলতে হঠাৎ অন্য একটা ফরমেটে নেমে শুরু থেকে চালাতে হবে। আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে পুরোপুরি আলাদা ভূমিকায় অবতীর্ণ করতে হবে। বিষয়টা একপ্রকার সমস্যা জনক। অন্যদিকে দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মা জানিয়েছেন ক্রিকেটের এই ফরমেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টা কঠিন হলেও খেলতে হবে ক্রিকেটের স্বার্থে। ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচ খেলেছেন। সব পরিবেশেই খেলেছেন।যার কারণে তাকে মানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র শারীরিক এবং মানসিক ভারসাম্যের বদল ঘটাতে হবে। ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে তাকে কোনরকম সমস্যায় পড়তে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...