বিশ্বরেকর্ড গড়লেন ভারতের দলনেত্রী হরমনপ্রীত

Date:

Share post:

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের দলনেত্রী হরমনপ্রীত কৌর। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেই এই অনন্য কীর্তি গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের দলনেত্রী । পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসাবে সর্বাধিক টি-২০’র ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি।পাকিস্তানের বিরুদ্ধে দলনেত্রী হিসাবে নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছেন হরমনপ্রীত। আর কোনও অধিনায়কের এই কীর্তি নেই। এর আগে ১৪৯ টি-২০’র ম্যাচ খেলে অধিনায়ক হিসাবে ৮৬টি ম্যাচ জিতেছেন হরমনপ্রীত। মহিলাদের ক্রিকেটে হরমনপ্রীতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার মহিলা দলের অধিনায়িকা ১২১টি টি-২০’র ম্যাচ খেলেছেন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাকিদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন হরমনপ্রীত।পুরুষদের ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টি-২০’র ম্যাচ খেলেছেন গেরহার্ড এরাসমাস। ৯১টি টি-২০ ম্যাচে খেলেছেন নামিবিয়ার অধিনায়ক । ভারতীয় অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক হিসাবে ৭২টি টি-২০’র ম্যাচ খেলেছেন ভারতের প্রথম এই টি-২০ অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...