গোলরক্ষকের ভুলে এগিয়ে চলোর কাছে হার ব্লাডের !

Date:

Share post:

গোলরক্ষক বয়ার দেববর্মার একটা ভুলে খেসারত দিয়ে প্রথম ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ৩-২ গোলে এগিয়ে চলো’র কাছে হারলো সাবেক চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাব! ইঞ্জুরি টাইমের লড়াইয়ে ম্যাচটা যখন নিশ্চিত ড্র-এর পথে ঠিক তখনই বক্সে ভেসে আসা বল নাগালের বাইরে গিয়ে ব্যর্থ চেষ্টা করেন বয়ার। যার ফায়দা তুলে জাল নাড়ান এগিয়ে চলো’র ফুটবলার নওয়াজ শরিফ। ম্যাচ ৩-২ হয়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় ভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে শীতল সিং-এর বিশ্বমানের হেড-এ জাল নাড়িয়ে লিড নিয়েছিল ব্লাড। প্রথমার্ধে ব্লাড রীতিমতো দাপট দেখায়। এগিয়ে চলো ছিল গুটিয়ে।
বিরতির পর ম্যাচের রং বদলায়। সামান্য সময়ের ব্যবধানে পরপর দুটি গোল করেন এগিয়ে চলোর সরখাইবাম মেইতেই। কিন্তু পেনাল্টি থেকে ফের ২-২ করেছিল ব্লাড। শীতল জাল নাড়ান। এর পরেই শেষ রক্ষা হয় নি। দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো অলআউট খেলে পুরো সময় প্রাধান্য বজায় রাখে। তাদের পাল্টা জবাবের পরিকল্পনার সুফল মেলে। তিনটি মূল্যবান পয়েন্ট ঘরে আসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...