উদয়পুর ম্যাট্রিক্স চেস একাডেমী আয়োজিত রেপিড দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো তমজিৎ সাহা। জগন্নাথ দীঘির পশ্চিম পাড়ে সংস্থার অফিসে রবিবার হয় প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছিলে একাডেমির ২১ জন দাবাড়ু। চার রাউন্ড শেষে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তমজিত। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে রেসব দেবনাথ, রুদরাজ দাস এবং চিরাগ চক্রবর্তী। আড়াই পয়েন্টে পঞ্চম স্থান দখল করে রাজর্ষি বর্ধন। খেলা শেষে পুরস্কৃত করা হয় আসরের দুই সর্বকনিষ্ঠ দাবাড়ু আদিরোহ সরকার এবং অঙ্কন নাহাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবাড়ুদের অভিভাবকরা।


