বাসু জয় এনে দিল তারাপুর স্কুলকে

Date:

Share post:

মোহনপুরে আন্তঃ স্কুল ক্রিকেটে বাসু দেবরায়ের অলরাউন্ড পারফরমেন্সে জয় পেল তারাপুর স্কুল। ৫৬ রানে হারালো গান্ধীগ্রাম স্কুলকে। কলাগাছিয়া স্কুল মাঠে মঙ্গলবার ব্যাট করার সুযোগ পেয়ে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তারাপুর স্কুল ১৬৫ রান করে। ওপেনার বাসু ৩৩ বল-এ সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৩, হিতেশ দেবনাথ ২৪ বল-এ একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, অজয় রুদ্র পাল ১৮ বল-এ একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, বিকাশ মণ্ডল ১৬ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং প্রনজিৎ সূত্রধর ২১ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ৩৫ রান। গান্ধীগ্রাম স্কুলের শিবশঙ্কর সরকার ২৪ রানে এবং শুভ্রজিৎ ভট্টাচার্য ৩৬ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে গান্ধীগ্রাম স্কুল ১০৯ রান করতে সক্ষম হয়। রাহুল তাঁতি ২৪ বল-এ পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, দ্বীপজয় দাস ২৫ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৫ এবং শুভ্রজিৎ ভট্টাচার্য ১৫ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ২৯ রান। তারাপুর স্কুলের বিবেক দাস ২১ রানে ৩টি, বাসুদেব রায় ২২ রানে এবং বিকাশ মণ্ডল ২৯ রানে দুটি করে উইকেট ভাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...