যোগ দিলেন বৈভব’রা, পুরোদমে অনুশীলন শুরু করল ভারত

Date:

Share post:

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের টি-২০ এর ক্রিকেট। বৃহস্পতিবার থেকেই ভারতীয় শিবির অনুশীলন শুরু করে দিল। দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিলক ভার্মা। নয়া দিল্লিতে প্রথম দিনের অনুশীলনে দশজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। অবশিষ্ট ক্রিকেটাদের ও খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে দলিপ ট্রফির ফাইনাল শেষে শুক্রবার ঈশান কিষান, বৈভব সূর্যবংশী এবং তিলক ভার্মার মত তারকা ব্যাটসম্যানরা যোগ দিয়েছেন দলের সঙ্গে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য ক্রিকেটারদের চোট আঘাত সমস্যা নিয়ে খানিকটা চিন্তিত। আফগানিস্তানের বিরুদ্ধে যে দল খেলবে, সেই দলটিকেই পাঠানো হবে আসন্ন এশিয়ান গেমসের লড়াইয়ে। কিন্তু সবচেয়ে বড় অবাক করার মত বিষয়টি হলো ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের খানিকটা ক্ষোভ ও রয়েছে কমলেশ জৈনের কাজকর্ম নিয়ে। বিশেষ করে ক্রিকেটারদের বারবার চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে টিম ম্যানেজমেন্ট ফিজিও কমলেশ জৈনকেই দায়ী করছে। শেষ পর্যন্ত তাকে ছেঁটে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ক্রিকেটারদের অনুশীলন পুরোপুরিভাবে এদিন তদারকি করেন প্রধান কোচ গৌতম গম্ভীর। কারণ ভিসার সমস্যার কারণে বোলিং কোচ মরনে মরকেলকে দেশে ফিরে যেতে হয়েছে শ্রীলঙ্কা থেকে। আগামী দু একদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। চোট সারিয়ে ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। শুক্রবার তাকে অনুশীলন ও করতে দেখা গেছে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন প্রত্যেকেই এ দিন ব্যাটিং অনুশীলন করেন দীর্ঘক্ষণ। স্পিনাররা তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় বোলিং করেছেন। এখন অপেক্ষা শুধুমাত্র লড়াইয়ে নামার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...