ওপিসি বিরুদ্ধে চাপে কসমোপলিটন

Date:

Share post:

ওল্ড প্লে সেন্টারের (ওপিসি) বিরুদ্ধে চাপে রইলো কসমোপলিটন ক্লাব। প্রথম ডিভিশনের সুপার ফোরে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে প্রথম দিনের শেষে কসমোপলিটন পিছিয়ে রয়েছে ৮৮ রানে। হাতে রয়েছে মাত্র তিন উইকেট। একমাত্র ভরসা রিয়াজ উদ্দিন।
পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ওপিসির ১৭৫ রানের জবাবে প্রথম দিনের শেষে কসমোপলিটন মাত্র ৮৭ রান করে ৭ উইকেট হারিয়ে। ওপিসি-র পাউরুশ মিশ্র বল হাতে বিধ্বংসী ছিলেন। ব্যাট করার সুযোগ পেয়ে ওপিসি ১৭৫ রান করে। নবারুণ চক্রবর্তী ৫৬ বল-এ ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, দ্বীপায়ন দেববর্মা ৮০ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৮, শ্রীমন দেবনাথ ৮৮ বল-এ একটি বাউন্ডারি সাহায্যে ২৫, দীপেন বিশ্বাস ৪৪ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রাহুল চন্দ্র শাখা ১৭ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। কসমোপলিটনের শংকর পাল ৬৫ রানে ছয়টি উইকেট পান। জবাবে শুরু থেকেই নড়বড়ে ছিল কসমোপলিটন। লক্ষ্য কুমার টি. ব্যর্থ হওয়ায় দল চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে ৩১ ওভার ব্যাট করে কসমোপলিটন ৮৭ রান করে। রিয়াজ উদ্দিন ৪৯ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া বাবুল দে ৩৪ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১৪ এবং শংকর পাল ৩৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ওপিসির পাউরুশ মিশ্র ২৮ রানে চারটি এবং রোহন বিশ্বাস ২০ রানে দুটি উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...