প্রথম দিনেই লিড চলমান সংঘ। ইউ বি এস টি ক্লাবের বিরুদ্ধে। রবিবার দ্বিতীয় দিনে লক্ষ্য থাকবে প্রথমে বড় স্কোর গড়া। তা করতে পারলেই সরাসরি জয়ের জন্য ছাপাবে চলমান সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে শহীদ কাজল ময়দানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইউ বি এস টির গড়া ১৩৫ রানের জবাবে প্রথম দিনের শেষে চলমান সংঘ দুই উইকেট হারিয়ে ১৩৮ রান করে। চলমানের স্নেহাল দেববর্মা ৮৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সুরজ কুমার ৫ উইকেট দখল করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ইউবিএসটির ইনিংস। দল ৩৯ ওভার ব্যাট করে ১৩৫ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব ৮৬ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪১, কৃতিদীপ্ত দাস ২৫ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৮, জয়দেব দেব ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। চলমান সংঘের পক্ষে সুরজ কুমার ৩০ রানে পাঁচটি, দেবত্তম ঘোষ ২৪ রানে এবং কৃষ্ণধন নম ৩৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই প্রীতম দাস কে হারানোর পর চলমান সংঘের হয়ে রুখে দাঁড়ান স্নেহাল দেববর্মা এবং অর্কজিত পাল। এই দুটি করা প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ১১০ রান। অর্কজিৎ ৫৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে আউট হলেও অপর প্রান্তে দায়িত্বের সঙ্গে বেট করতে থাকেন স্নেহাল। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে চলমান সংঘ ১৩৮ রান করে ২ উইকেট হারিয়ে। স্নেহাল ৯২ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে ৮৭ রানে অপরাজিত থেকে যান। চলমান সংঘ এগিয়ে রয়েছে তিন রানে।


