দুটি পদক পেল ত্রিপুরা। নাগাল্যান্ডের কোহিমাতে অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষ পূর্বোত্তর বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপে। দুদিন ব্যাপী আসর শেষ হয়েছে শনিবার। তিন সদস্যের ত্রিপুরা দল আসরে অংশ নিয়েছিল। তাতে ৬৫ কেজিতে আশিক দেববর্মা রৌপ্য পদক এবং ৭০ কেজিতে উত্তম ত্রিপুরা ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ওই দুজনকে। পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে দলের ম্যানেজার বিশ্বজিৎ বণিককে।


