জেকশনের কাছে আটকে গেলো এগিয়ে চলো

Date:

Share post:

প্রথমার্ধে দুটি এবং বিরতির পর আরও একটি অবধারিত গোল বাঁচিয়ে এগিয়ে চলো সংঘ থেকে কল্যাণ সমিতিকে পয়েন্ট এনে দিলেন গোলরক্ষক জেকশন সিং। ঘরোয়া প্রথম ডিভিশন লিগের লড়াইয়ে দুই বড় দলের লড়াই গোলশূন্য ড্র হয়। ফলে পয়েন্ট ভাগ হয়। ৫ রাউন্ডের লড়াইয়ে পর এগিয়ে চলো ১১ ও কল্যাণ ১০ পয়েন্টে রয়েছে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার নৈশালোকে অনুষ্ঠিত লড়াইয়ে প্রথমার্ধে দাপট ছিল এগিয়ে চলোর। এই অর্ধেই সরোখাইবাম মেইতেই এর দুটি প্রচেষ্টা রুখে দেন জেকশন। অবধারিত গোল ছিল ওই দুটি।
বিরতির পর খেলায় ফেরে কল্যাণ। আক্রমণ প্রতিআক্রমণে দ্বিতীয়ার্ধে জমে উঠে লড়াই। কিন্তু গোলের মুখ খোলার ক্ষেত্রে উভয় শিবির সেভাবে সফল হয় নি। জেকশন এই অর্ধেও এগিয়ে চলোকে হতাশ করেন। ম্যাচে দুইদলের ফুটবলাররা বেশ কয়েকবার ধাক্কামুক্কি ও হাতাহাতিতে জড়িয়ে উত্তেজনার সৃষ্টি করে। একেবারে শেষ সময়ে কল্যাণ বক্সের ভেতর সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...