সাব্রুমে স্কুল ক্রিকেটে জয় পেলো নং ১ হরিনা। ১১ রানে হারায় নং ২ জলেফা স্কুলকে। কলেজ স্টেডিয়ামে রবিবার ব্যাট করার সুযোগ পেয়ে নং ১ হরিনা স্কুল ১০১ রান করে। বিজয় দাস ৩৭ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং শক্তিম দাস ১২ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। অতিরিক্ত পায় ৩০ রান। নং ২ জলেফা স্কুলের সুমিত দেবনাথ ২৪ রানে ৫টি এবং তুষার দেবনাথ ১৬ রানে ৩টি উইকেট ভাগ করে। জবাবে নং ২ জলেফা স্কুল ৯০ রান করতে সক্ষম হয়। তন্ময় দে ১৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সায়ন নাথ ২৮ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ৩৬ রান। নং ১ হরিনা স্কুলের হৃদয় মল্ল ১৭ রানে ৫টি এবং সত্যজিৎ রায় ১৮ রানে ৩টি উইকেট ভাগ করে।


