সেমিফাইনালে উঠলো বটরসি ইয়ং স্টার

Date:

Share post:

পানিসাগরে ক্ষুদিরাম বসু স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল আসরে সেমিফাইনালে উঠলো বটরসি ইয়ং স্টার ক্লাব। হারায় জুম্মা এফ সি দলকে। রবিবার বিলথৈ স্কুল মাঠে ছুটির দিন থাকায় মাঠে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে বটরসি ইয়ং স্টার ক্লাবের ফুটবলাররা। ম্যাচে বটরসি ইয়ং স্টার ক্লাব ৩-‌১ গোলে জয়লাভ করে। হারলেও ভালো খেলা উপহার দিয়েছেন জম্মু এফ সি । দুর্ভাগ্য দলের আক্রমণভাগের ফুটবলাররা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বিজয়ী দলের পক্ষে সমীর দুটি এবং মুস্তাফা একটি গোল করেন। বিজীত দলের একমাত্র গোলটি করেন সাংফাই। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...