জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবলে মঙ্গলবার অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রথম প্রতিপক্ষ উত্তরাখণ্ড। বিকেল তিনটায় ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন মাঠে হবে ম্যাচটি। রবিবার ত্রিপুরা দল ছত্তিশগড়ে পৌঁছায়। সোমবার দুপুরে শেষ সেরে নেয়। অনুশীলন শেষে দলের ম্যানেজার পূর্ণিমা দাস টেলিফোনে বলেন, “আসরের প্রথম ম্যাচে মাঠে নামার জন্য দলের প্রতিটি ফুটবলার মুখিয়ে রয়েছে। আশা করি হতাশ করবেনা মেয়েরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় পেলে মনোবল কয়েকগুন বাড়িয়ে নিতে পারবে।


