ফাইনালে সদরের বিরুদ্ধে খেলবে বিশালগড়

Date:

Share post:


ক্রীড়া প্রতিনিধি।। রাজ্যস্তরের সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালে সদরের বিরুদ্ধে খেলবে বিশালগড়। ১৬ সেপ্টেম্বর উদয়পুরের জামজুরি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে আসরের মেগা ফাইনাল। সোমবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সেমিফাইনালে বিশালগড় ৩৪ রানে হারায় তেলিয়ামুড়াকে। বিজয়ী দলের অম্বিকা দেবনাথ ৯১ রান করেন। টসে জিতে বিশালগড় ১৮৩ রান করে। অম্বিকা দেবনাথ ১০৯ বল-এ আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৯১, মৌমিতা সাহা ৫০ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং ইন্দ্র রানী জমাতিয়া ১২ রান করেন। অতিরিক্ত পায় ২৭ রান। তেলিয়ামুড়ার নন্দিতা দাস ৩১ রানে এবং প্রিয়াঙ্কা দাস ১৭ রানে তিনটি করে উইকেট ভাগ করেন। জবাবে তেলিয়ামুড়া ১৪৯ রান করতে সক্ষম হয়। সেবিকা দাস ৩৭ বল-এ ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, মমিতা দেব ৩৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। অতিরিক্ত পায় ২৪ রান। বিশালগড়ের অলংকৃতা সাহা ২২ রানে ৩টি, স্নেহা সরকার ২১ রানে এবং পূর্বা চৌধুরী ২৩ রানে ২টি করে উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...