তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো জনকল্যাণ ফার্মার্স ক্লাব। ২২ রানে হারায় নেতাজি স্মৃতি সংঘকে। সোমবার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে টসে জিতে জনকল্যাণ ফার্মার্স ক্লাব ১৯০ রান করে। রাকেশ দাস ২৮ বল-এ ৫টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, অমিত কুমার দাস ৩৬ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, অর্জুন দাস ২১ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং অসীম চৌধুরী ৩১ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। অতিরিক্ত পায় ২৩ রান। নেতাজি স্মৃতি সংঘের অনুপ রয় ৩১ রানে ৪টি এবং অঙ্কুর দেবনাথ ৩২ রানে ৩টি উইকেট ভাগ করেন। জবাবে নেতাজি স্মৃতি সংঘ ১৬৮ রান করতে সক্ষম হয়। বাপ্পি দাস ৫৬ বল-এ ২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭,অনুপ রায় ৫৮ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং মিন্টু দেবনাথ ১৭ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। জনকল্যাণ ফার্মার্স ক্লাবের অর্জুন দাস ৩৮ রানে এবং উৎপল রুদ্র পাল ৩৯ রানে ৩টি উইকেট ভাগ করেন।


