রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সেরা হয়েছে ভারতের মেয়েরা। কিন্তু ফাইনালে অনভিপ্রেত আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে ভারতীয় বোলার ক্রান্তি গৌড়কে। তার ম্যাচ মানির ১০ শতাংশ কাটা হয়েছে। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট ও। ভারতের এই বোলার অবশ্য তার অপরাধ স্বীকার করে নিয়েছেন যার কারণে আনুষ্ঠানিকভাবে শুনানি হয়নি। আইসিসি এর তরফে জানানো হয়েছে আইসিসি এর শৃঙ্খলা বিধির নিয়ম অনুযায়ী ২. ৫ ধারা ভেঙেছেন ক্রান্তি গৌড়। শ্রীলংকার ব্যাটসম্যান ইমেশা দুলানিকে আউট করার পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি আঙ্গুল দেখিয়ে তাকে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন। সাধারণত প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করে অশালীন ভাষা প্রয়োগ কিংবা অনভিপ্রেত আচরণ করলে তাকে শাস্তি পেতে হয়। এই অপরাধেই ম্যাচ রেফারি আইসিসি এর শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগ এনে শাস্তি প্রদান করেছেন ভারতের বোলার ক্রান্তি গৌড়কে। সাধারণত এ ধরনের অপরাধ করলে একজন ক্রিকেটারের ম্যাচ মানির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হতে পারে। পাশাপাশি একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হতে পারে তার নামের পাশে। গত ২৪ মাসে একটি ক্রান্তি গৌড়ের প্রথম ডিমিরেট পয়েন্ট। যার কারণে ভবিষ্যতে তাকে সাবধান থাকতে হবে।


