কল্যাণের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামবে ফরোয়ার্ড

Date:

Share post:

সুপার ফোরে উঠতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই ফরোয়ার্ড ক্লাবের। গুরুত্বপূর্ণ ম্যাচ তারা মুখোমুখি হবে শিল্ড জয়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন লীগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ ম্যাচ খেলে দুদলের পয়েন্ট ১০। ফলে যে দলই আজ জিতবে তারা সুপার ফোরের দিকে এগিয়ে যাবে। আর যে দল পয়েন্ট হারাবে তাদের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। দু’দলের ফুটবলাররা মঙ্গলবার প্রস্তুতি সেরে নেয়।
ফরোয়ার্ড শিবিরের গতি তাদের মূল শক্তি। ফুটবলাররা এম্যাচে গতি বজায় রাখতে পারলে প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে। এর সাথে সুযোগের অপচয় যাতে না হয় সেদিকেও নজর রেখে খেলতে চাইছে দলটি। কারণ যে কোন মূল্যে পয়েন্ট হারাতে নারাজ ফরওয়ার্ড। ফলে লড়াই হবে জমজমাট। এমনটাই আশা ফুটবলপ্রেমীদের। বিনা লড়াইয়ে জমি ছাড়বে না গোটা দল। অপরদিকে, ফরোয়ার্ডকে হারানোর ছক কষে নিয়েছে কল্যাণ সমিতি। প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক কল্যাণ সমিতির শিবির। তাই সংযত হয়ে মাঠে নামতে চাইছে। কল্যাণ বড় বাজেটের দল। ফলে বড় দলের চাপটা প্রতিপক্ষ শিবিরে ঠেলে দিতে পারলে জয় না পাওয়ার কারণ নেই। এপর্যন্ত কল্যান শিবির নষ্ট করেছে পাঁচ পয়েন্ট। এর পয়েন্ট নষ্ট করা আত্মঘাতীর সামিল।
লিগের এবারের আসরে টানটান লড়াই চলছে। কোন দল খুব একটা এগিয়ে নেই। মঙ্গলবার রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে এগিয়ে চলো সুপারের দিকেই বা বাড়িয়ে দিল। ১৪ পয়েন্ট হলো মেলারমাঠের দলটির। এগিয়ে গেলো অনেকটাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...