মেয়েদের সিনিয়র টি-২০ রাজ্যস্তরের ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার খেতাব দখলের লড়াইয়ে সদরের বিরুদ্ধে খেলবে বিশালগড়। উদয়পুরের জামজুরি স্কুল মাঠে হবে ম্যাচটি। রাজ্য দলের হয়ে খেলা বেশিরভাগ ক্রিকেটার রয়েছে সদর দলে। ফলে অভিজ্ঞতা বেশি ক্রিকেটারদের। তার উপর আসরে মৌচৈতি দেবনাথ, নিকিতা দেবনাথ, মৌটুসী দে, অন্নপূর্ণা দাস, নিকিতা সরকার-রা রয়েছেন দুরন্ত ফর্ম। বিশালগড় তাকিয়ে থাকবে অম্বিকা দেবনাথ, ইন্দ্র রানী জমাতিয়া এবং স্নেহা সরকারের দিকে।


