জেসি ট্রফি ঘরে তুললো জয়নগর

Date:

Share post:

জেসি ট্রফি ঘরে তুললো জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে শেষ ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে খেতাব জয় নিশ্চিত করে নেয় জেসিসি। আসরে তিন ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো জেসিসি। ১০ পয়েন্ট পেয়ে রানার্স হল স্ফুলিঙ্গ। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জেসিসির ২৯৩ রানের জবাবে প্রথম দিনের শেষে স্ফুলিঙ্গ ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছিল। মঙ্গলবার দল আরো ৫২ রান যোগ করার ফাঁকে শেষ চারটি উইকেট হারায়। সৌরভ দাস ৪৪ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮, তুষার সাহা ৩৭ বল-এ একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৭ এবং বৈভব পাল ১০ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। জেসিসি-র সানি সিং ৬৯ রানে পাঁচটি এবং দুর্লভ রায় ৩৭ রানে চারটি উইকেট ভাগ করেন। ৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ বল পর্যন্ত ৩৩ ওভার খেলে জেসিসি ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। রজত দে ৬৪ বল-এ আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২, ঋতুরাজ ঘোষ রায় ৭৫ বল-এ আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ এবং বিক্রম দেবনাথ ১৯ বল-এ ১০ রান করেন। স্ফুলিঙ্গ ক্লাবের শুভম ঘোষ ৬০ রানে ৪টি এবং সন্দীপ সরকার ৫২ রানে তিনটি উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...