বল দখলে এগিয়ে থাকল আলজেরিয়া। কিন্তু বড় সুযোগ তৈরি, গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা এসবে এগিয়ে থাকল সুইজারল্যান্ড। আসল কাজ অর্থাৎ গোলও করল। রিয়াদ মাহরেজদের বিদায় করে মুরাত ইয়াকিনের দল জায়গা করে নিল শেষ ষোলোয়। শুক্রবার সকালে ২-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড। বাগাইল এমবোলো প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়েছেন দান এনদোয়ে। প্রায় ৪৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১১টি শট নেয় সুইজাল্যান্ড। এর পাঁচটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আট শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে আলজেরিয়া। ভ্যানকুভারেই আগামী ৭ জুলাই কলম্বিয়া কিংবা ঘানার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলবে সুইজারল্যান্ড।


