বিশ্বকাপের পর সিদ্ধান্ত রোনালদোর?

Date:

Share post:

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শেষ কথা কিছু বলে দেওয়া মানে চরম ঝুঁকির। তবু এবার আলোচনাটা উসকে দেওয়া হয়েছে তার পরিবার থেকেই। তার বোন এক সাক্ষাৎকারে বলেছেন, এবারের বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন রোনালদো। তবে পর্তুগিজ তারকা নিজে বললেন, এমন কোনো ভাবনা তার এখনও নেই। রোনালদো এবার খেলছেন ষষ্ঠ বিশ্বকাপ। তিনি ছাড়া বিশ্বকাপ ইতিহাসে এই কৃতিত্ব আছে কেবল আর লিওনেল মেসির। তবে ছয় বিশ্বকাপে গোল করার কৃতিত্ব শুধুই রোনালদোর। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় ওঠার ম্যাচেও আরও দুটি রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপের নক আউটে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা ও সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি এখন তার। তবে এই ম্যাচের আগেই রোনালদোর অবসরের ভাবনা জানিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন তার সাড়ে সাত বছরের বড় বোন পর্তুগিজ পপ শিল্পী কাতিয়া আভাইরো। “আমার কাছে যে তথ্য আছে, তাতে সে বিদায় জানিয়ে দিতে পারে। আজকে নয় যদিও, তবে আমার মনে হয়, এবারই শেষ। জাতীয় দলের কথা বলছি করছি। নির্ভরযোগ্য খবর থেকেই বলছি, এটিই তার শেষ ঝলক, শেষ বিশ্বকাপ।” ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে ম্যাচ-সেরা হওয়া রোনালদোকে সরাসরি জিজ্ঞেস করা হলো অবসর নিয়ে। ৪১ বছর বয়সী তারকার ছোট্ট উত্তর, “আমি হঠকারী সিদ্ধান্ত নিই না। টুর্নামেন্টের পরে সিদ্ধান্ত নেব, এখন নয়।” বিশ্বকাপের আগে অবশ্য তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ৪৫ বছর বয়সে পরের বিশ্বকাপে খেলাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেসও বলেছিলেন, ২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।” ক্লাব ফুটবলে আল-নাস্‌রের সঙ্গে রোনালদোর চুক্তি আছে আপাতত আগামী মরশুম পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...