শ্রীনগরে অনুষ্ঠিত জাতীয় থাং-তা প্রতিযোগিতায় দ্বিতীয় দিনেও চমক অব্যাহত রাখলো রাজ্যের খেলোয়াড়রা। দুটি স্বর্ণ সহ ৫টি পদক এলো ত্রিপুরার ঝুলিতে। দুদিন ত্রিপুরা পেলো তিনটি স্বর্ণ সহ ৯টি পদক। ৩২তম জুনিয়র আসরের ৬০ কেজি বিভাগে দ্বিতীয় দিনে রাজ্যকে প্রথম স্বর্ণ পদকটি এনে দেন প্রঘায়ন দে। পরে দ্বিতীয় স্বর্ণ পদকটি এনে দেয় ধর্মনগর মহকুমা সুমতি চক্রবর্তী ৬০ কেজি বিভাগে। এছাড়া ধর্মনগরের ঈশ্মিতা নাথ ৪৪ কেজি বিভাগে রৌপ্য, কাঞ্চনপুরের রাজদীপ নাথ ৫২ কেজি বিভাগে এবং কৈলাসহরের স্নেহা দেবনাথ ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে।


