শিক্ষা ভবন ১০ উইকেটে হারায় কদমতলাকে

Date:

Share post:

ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে বল হাতে বিধ্বংসী দিব্যরুপ দেবনাথ। দিব্যরুপের আগুন ঝরানো বোলিং-এ জয় অব্যাহত রাখল শিক্ষা ভবন মন্তেশ্বরী একাডেমী। ১০ উইকেটে হারায় কদমতলা প্লে সেন্টারকে। বুধবার কলেজ স্টেডিয়ামে টসে জিতে দিব্যরুপের আগুন ঝরানো বোলিং-এর সামনে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় কদমতলা প্লে সেন্টার। অতিরিক্ত ১৫ রান এর মধ্যে রয়েছে। শিক্ষা ভবন মন্তেসরি একাডেমির দিব্যরুপ ১৫ রানে ৬টি এবং নৈরিথ ধর ৪ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে শিক্ষা ভবন মন্তেসরি একাডেমী ২২ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অভিজ্ঞান চক্রবর্তী ১৬ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৬ রানে এবং সপ্তম বণিক ৮ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...