প্রি-সেশন অনূর্ধ্ব ১৫ শিবিরে ডাক পেল ৫০ জন বালিকা ক্রিকেটার। ২ অক্টোবর থেকে শুরু হবে শিবির। বাছাই করা ক্রিকেটারদের ঐদিন বিকেল তিনটায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কোচ তপন কুমার দেবের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৫ মেয়েদের একদিনের সীমিত ওভারের আসর। রাঁচিতে ৫ জানুয়ারি মধ্যপ্রদেশ, ৭ জানুয়ারি উত্তরাখন্ড, ৯ জানুয়ারি বিদর্ভ, ১১ জানুয়ারি মুম্বাই এবং ১৩ জানুয়ারি উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। শিবিরের ডাক পাওয়া ক্রিকেটাররা হল: স্নেহা নোয়াতিয়া, নিবেদিতা দাস, শতরূপা সরকার, রিশা দেববর্মা, মহেশ্বতা দাস, অলংকৃতা সাহা, সায়ন্তিকা সূত্রধর, অন্তরা মুহুরী, ঋদ্ধি নম, পূর্বা চৌধুরী, পারমিতা মজুমদার, ত্রিতাশ সরকার, সাক্ষী ভর্মা, লক্ষ্মী কুমারী, মুনমুন বণিক, মনীষা দাস, পাপিয়া দাস, সাগরিকা দাস, দিয়া শুক্ল বৈদ্য, দিয়া সরকার, ঋষিতা সূত্রধর, রিমশা কর্মকার, দেবস্মিতা দেব, নেহা ত্রিপুরা, বর্ষা দাস, ক্রিস্টিনা রেমা, রেশমি ত্রিপুরা, মাহি শীল, অর্পিতা ঘোষ, গুপি নোযাতিয়া, দিশা সূত্রধর, দেবস্মিতা দে, অলকা মুন্ডা, তৃপ্তি দাস, অর্পিতা দাস, রূপাঞ্জনা শীল, তানিয়া শীল, ঝিলিক দাস, বর্ষা দেবনাথ, সৌরমিতা চৌধুরী, নেহা মজুমদার, পূর্ণিমা দেববর্মা, শুভশ্রী দাস, প্রান্তিকা সিনহা, ইশা সাহা, শুভদীপা ঘোষ, আরহি ভৌমিক এবং অনামিকা রায়।


