শুটিং ট্র্যাপ মিক্সডে ভারতের স্বর্ণ

Date:

Share post:

এশিয়ান গেমস ২০২৬-এর দ্বাদশ দিনে ভারতীয় অ্যাথলেটরা এক ঐতিহাসিক ও স্মরণীয় সাফল্য অর্জন করেছেন। এদিনে ভারত ৪টি সোনা এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিজেদের ঝুলিতে পুরেছে।তিরন্দাজিতে হ্যাটট্রিক সোনা এবং শুটিং ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে ভারত পদক তালিকায় ৮ম স্থানে উঠে এসেছে। মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি (১০টি সোনা, ২১টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ)।
শুটিং-এ মিক্সড ট্র্যাপে সোনা এসেছে ভারতের ঝুলিতে। আগের দিনই ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা নীরু ধান্দা আজ কাইনান চেনাইয়ের সাথে জুটি বেঁধে মিক্সড ট্র্যাপ ইভেন্টেও ভারতকে সোনা এনে দেন, যা চলতি গেমসে নীরুর দ্বিতীয় স্বর্ণপদক।
বক্সিং-এ মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভাকে ৩-২ ব্যবধানে স্প্লিট ডিশিসনে হারিয়ে ফাইনালে প্রবেশ করেন লভলিনা বরগোহাঁই। ফলে ভারতের জন্য আরও একটি রূপো বা সোনা নিশ্চিত করেছেন। এদিকে, সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন প্রিয়া ঘাংঘাস (মহিলাদের ৬০ কেজি), কপিল পোখারিয়া (পুরুষদের ৯০ কেজি) এবং নরেন্দ্র বেরওয়াল (পুরুষদের +৯০ কেজি)।
কুস্তিতে প্রথম পদক পেলেন সুনীল কুমার। গ্রেকো-রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে চলতি এশিয়ান গেমসে কুস্তিতে ভারতের পদকের খাতা খোলেন সুনীল।
ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে স্তব্ধ করে ফাইনালে জায়গা করে নিয়েছে। ভারতের হয়ে গোল দুটি করেন ঈশিকা এবং অধিনায়ক সলিমা তেতে। ফাইনালে তারা স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে চীনের।
আজ পুরুষ ক্রিকেট দলের হাই-প্রোফাইল সেমিফাইনাল ম্যাচ রয়েছে। এতে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অপর সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...