বড়পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আইসি নগরের বিরুদ্ধে খেলবে কেবিসি। চার অক্টোবর হবে আসরের নির্ণায়ক ম্যাচটি। ব্লাড মাউথ ক্লাব আসরের মেগা ফাইনাল ম্যাচটি বড়পাথুরী স্কুল মাঠে হবে। শুক্রবার আসরের তীব্র উত্তেজনা পূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কেবিসি টাই ভেঙ্গে হারায় বগাচতল দলকে। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দুই দলের ফুটবলাররাই এই দিন ম্যাচের শুরু থেকে সমানে লড়াই করে। নির্ধারিত সময়ে দু’দলই দুটি করে গোল করে। কেবিসি’র কাইরো এবং পারভেজ ভূঁইয়া গোল করেন। বগাচতল দলের দুটি গোল করেন টম। পরে শুরু হয় টাইব্রেকার। এতে ৫(২)-৩(২) গোলে বাজিমাত করে কেবিসি। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস।


