হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের জন্য যা স্বস্তির খবর। তবে একাদশে তার জায়গা এখন আর নিশ্চিত নয়। আগামী সোমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পান রাফিনিয়া। সেদিন ৪০ মিনিট খেলতে পারেন তিনি। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ড ও শেষ বত্রিশে জাপানের বিপক্ষে দলেই ছিলেন না এই লেফট উইঙ্গার। দুই সপ্তাহ ধরে পুনর্বাসনে থাকার পর শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন রাফিনিয়া। রাফিনিয়াকে স্বাভাবিকভাবে ওয়ার্ম-আপ করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে পাসিং ড্রিল করতেও দেখা যায় তাকে। তবে রাফিনিয়ার প্রত্যাবর্তন কোচ আনচেলত্তিকে এক মধুর সমস্যায় ফেলতে পারে। কারণ, রাফিনিয়ার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ১৯ বছর বয়সী হায়ান।


