অনূর্ধ্ব ১৯ মেয়েদের এক দিনের ক্রিকেটে এলিটে খেলার ছাড়পত্র আদায় করার লক্ষ্যে গুয়াহাটি গেল ত্রিপুরার ক্রিকেটাররা। মঙ্গলবার বিকেলের বিমানে গুয়াহাটি গেলো দলটি। এবছর প্লেট গ্রুপে খেলবে ত্রিপুরা। ৯ অক্টোবর প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মেঘালয়। এরপর ১০ অক্টোবর মণিপুর, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর নাগাল্যান্ড এবং ১৬ অক্টোবর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের কোচ দেবব্রত চৌধুরী বলেন, আশা করি মেয়েরা সুনাম অনুযায়ী খেলতে পারলে এবছর এলিটে খেলার ছাড়পত্র পাবো।


