টি-২০’র র‍্যাংকিং-এ সাতে শ্রেয়াস

Date:

Share post:

আন্তর্জাতিক টি-২০ তে প্রথম শতরান করেছেন ভারত অধিনায়ক শ্রেয়াস আয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ এর সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে শ্রেয়াস আয়ারের অপরাজিত ১০২ রানের উপর ভর করে জয়লাভ করেছে ভারত। অসাধারণ এই ইনিংসের পুরস্কার পেলেন তিনি আইসিসি এর সদ্য প্রকাশিত টি-২০’র রেংকিং এ একলাফে ১৮ ধাপ উঠে তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস। ৪৩ বলে ১০২ রানের এই ইনস্টি খেলেন তিনি। ১০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির মার ছিল তার এই ইনিংসে। ব্যাটসম্যানদের তালিকায় এর আগে এক নম্বরে ছিলেন ঈশান কিষান। তিনি ধরে রাখলেন এই শীর্ষস্থান। ২ নম্বরে রয়েছেন অভিষেক শর্মা। ১০ নম্বরে রয়েছেন তিলক ভার্মা। অর্থাৎ টি-২০’র রেংকিং এ ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের চারজন ব্যাটসম্যান। এশিয়ান গেমসে দুই ম্যাচে ৫৩ রান করেছেন বৈভব সূর্যবংশী। যার কারণে ৮ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ১৫ বছরের বয়সের এই বিস্ময় ব্যাটসম্যান রয়েছেন বর্তমানে ৪৬ নম্বরে। টি-২০’র ক্রিকেটে ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের পর শতরান করেছেন শ্রেয়াস আয়ার। তবে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব শতরান করেছিলেন প্রথম ইনিংসে। আর রান তাড়া করতে নেমে ভারতের একমাত্র শতরান কারী অধিনায়ক হিসেবে রয়েছেন শ্রেয়াস। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে তিনি করেছিলেন ৯৪ রান। বোলারদের তালিকায় উন্নতি ঘটেছে অক্ষর প্যাটেলের। তিনি উঠে এসেছেন সাত নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...