কিউইজদের বিরুদ্ধে টি-২০’র দলে ভুবনেশ্বর

Date:

Share post:

প্রধান নির্বাচক পদে মেয়াদ শেষ হতে জাতীয় দল নির্বাচক কমিটি থেকে সরে গেলেন অজিত আগরকর। তার বিদায়ের পরই প্রথম দল নির্বাচনে ফিরিয়ে আনা হলো ভুবনেশ্বর কুমারকে। ওয়ার্ক লোড কমানোর জন্য দলের বাইরে রাখা হয়েছে তারকা পেসার জসপ্রীত বুমরাকে। দীর্ঘ প্রায় চার বছর জাতীয় দল থেকে দূরে থাকার পর কার্যত নির্বাসনে চলে গিয়েছিলেন তিনি। এবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০’র সিরিজে ভারতীয় দলের জার্সি পুনরায় গায়ে জড়ানোর সুযোগ পেলেন ভুবনেশ্বর। আইপিএলের পরপর দু বছর ভালো খেলার পুরস্কার পেলেন তিনি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০’র ম্যাচ চলাকালীন রাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০’র সিরিজে দল গঠনের জন্য বৈঠকে বসেছিল বোর্ড। সচিব দেবজিত সইকিয়ার সঙ্গে ছিলেন নির্বাচক প্রজ্ঞান ওঝা, শিব সুন্দর দাস এবং রুদ্র প্রতাপ সিংহ। ম্যাচ থাকায় অধিনায়ক শ্রেয়াস হায়ার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর বৈঠকে যোগ দিতে পারেননি। তবে গম্ভীরের পরিবর্তে বৈঠকে উপস্থিত ছিলেন ভিভিএস লক্ষণ। হার্দিক পান্ডিয়া এবং হার্ষিত রানা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যার কারণে তাদেরকে দলের বাইরে রাখা হয়েছে। নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হয়েছে দলে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২২ অক্টোবর প্রথম টি-২০’র ম্যাচ খেলবে ভারত, ক্রাইস্টচার্চে । সেই মাঠেই ২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচ। ২৭ অক্টোবর ওয়েলিংটন, ৩০ অক্টোবর অকল্যান্ড ও ১ নভেম্বর হ্যামিলটনে হবে সিরিজ়ের বাকি তিনটি ম্যাচ।
ভারতের ঘোষিত দলটি এরকম : শ্রেয়স আয়ার ( অধিনায়ক ), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঈশান কিশান, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...