ফিফা রেঙ্কিং-এ পাঁচে পর্তুগাল, ভারত ১৩৮

Date:

Share post:

পর্তুগালের ফুটবলে এখন তোলপাড় চলছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তবে বিতর্কের ঝড়ের মধ্যে মাঠের ফুটবলে তারা ছুটছে দারুণ গতিতে। নতুন কোচ জর্জে জেজুসের কোচিংয়ে নেশন্স লিগে চার ম্যাচের চারটি জিতে তারা যেমন নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল, তেমনি তাদের উন্নতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। দক্ষিণ এশিয়ার সেরা দল ভারত আগের মতো আছে ১৩৮ নম্বরে।
সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ধরে রেখেছে শীর্ষস্থান, আগের মতোই দুইয়ে আছে আর্জেন্টিনা।
তিন ও চার নম্বর পজিশনেও কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্স ও ইংল্যান্ড আছে আগের অবস্থানেই। পর্তুগালকে জায়গা দিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে ব্রাজিল, ছয় থেকে সাতে মরক্কো। আট থেকে দশে আগের মতোই আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো। দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠেছে ১২ নম্বরে, এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে জার্মানি।
আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জিতলেও আগের ১৬তম স্থানেই আছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ১৭ নম্বরে থাকা জাপান। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রুয়ান্ডার। গত ২৫ সেপ্টেম্বর লাইবেরিয়াকে হারানোর চারদিন পর তারা হারিয়ে দেয় বিশ্বকাপের চমক কেইপ ভার্ডকে। ৯ ধাপ এগিয়ে দলটি উঠেছে ১১৯ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...